Solution
Correct Answer: Option C
• অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনাম এর উপর প্রযুক্ত হয়।
• বাংলা ভাষাতে বিশেষ্যের পরে হতে, থেকে,চেয়ে (পঞ্চমী বিভক্তি), দিয়া, দিয়ে (তৃতীয়া বিভক্তি) ইত্যাদি অনুসর্গ ব্যবহার করে সাধারণত অপাদান কারক বোঝানো হয়।
• যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
• ক্রিয়াকে 'কোথা হতে', 'কি হতে' বা 'কিসের হতে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়।
• উদাহরণ: মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথা হতে পলায়নের কথা বলা হয়েছে? তাহলে উত্তর পাই- পাঠশালা হতে।