স্বদেশী আন্দোলনের মাধ্যমে কী অর্জন করা সম্ভব ছিল?
A পর্তুগিজ পণ্য বর্জন করা
B বিলেতি পণ্য বর্জন
C স্বদেশী পণ্য বর্জন করা
D আমেরিকার পণ্য গ্রহণ করা।
Solution
Correct Answer: Option B
- স্বদেশী আন্দোলন ছিলো একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন, যা গান্ধীপূর্ব আন্দোলনসমূহের মধ্যে সর্বাপেক্ষা সফল আন্দোলন বিবেচিত হয়।
- ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের ফলে হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।
- বঙ্গভঙ্গের বিরোধিতার অংশ হিসেবেই ১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের সূত্রপাত ঘটে।
- এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদসাধন।
- স্বদেশী আন্দোলনের মূল বিষয় ছিল ব্রিটিশ পণ্য বর্জন ও স্বদেশী পণ্যের ব্যবহার।
- স্বদেশী আন্দোলন বাংলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, কিন্তু মুসলমানদের মধ্যে এ আন্দোলনের প্রতি সমর্থন ছিল কম।
- স্বদেশী আন্দোলনের ফলে বাংলার হিন্দু-মুসলমান সম্পর্কের অবনতি ঘটে।