বাংলাদেশের কোন ধানকে "বাসন্তিক ধান" বলা হয়?

A আমন ধান

B আউশ ধান

C বোরো ধান

D হাইব্রিড ধান

Solution

Correct Answer: Option C

বোরো ধান বা বাসন্তিক ধান বাংলাদেশের ধানের একটি জাত।এটি একটি শীতকালীন ধান ও রবিশস্য। উৎপাদনের সময়ের উপর নির্ভর করে ধানের প্রধান যে তিনটি শ্রেণিভেদ করা হয়, বোরো তাদের অন্যতম। বোরোর মৌসুম শুরু হয় আমনের মৌসুম শেষ হবার পরে। ধান রোপণ শুরু হয় বাংলা কার্তিক (অক্টোবর-নভেম্বর) মাস থেকে এবং ধান কাটা চলে বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ(এপ্রিল-জুন) মাস পর্যন্ত। হেমন্তকালের শুরু থেকে গ্রীষ্মকালের মাঝামাঝি পর্যন্ত এই ধানের সময় চলে এবং এই ধানের মূল ফলন বসন্তকালে হয় বলে একে বাসন্তিক ধান বলেও ডাকা হয়।ভারতে বোরো ধানকে বৈশাখী ধান নামেও ডাকা হয়। বোরো ধান যে সময়ে জন্মায় সে সময়ে বৃষ্টিপাত সাধারণত: কম হয়। তাই বোরো ধান সেচের উপরে বহুলাংশে নির্ভরশীল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions