হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?

A হিমালয়

B আল্পস

C কুনলুন পর্বত

D ব্ল্যাক ফরেস্ট

Solution

Correct Answer: Option C

হোয়াংহো এশিয়া ও চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি সিংহাই প্রদেশের বায়ান হার পর্বতমালা (কুনলুন পর্বতমালার অংশ) উত্তরাংশে উৎপত্তি হয়ে পীত সাগরে পতিত হয়েছে। এর অপর নাম পীত নদী। তবে নদীটি চীনের দুঃখ নামে বেশি পরিচিত। প্রাচীন চীনে প্রায়ই এই নদীর পানি ছাপিয়ে উঠে আশপাশের সব কিছু ভাসিয়ে দিত বলে একে চীনের দুঃখ বলা হয়। এর সর্বমোট দৈর্ঘ্য ৫৪৬৪ কিলোমিটার। ইতিহাসে ২৬ বার এই নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এর ফলে প্রত্যেকবারই চীনের জনগণের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুঃখ-দুর্দশা। আধুনিক চীন (নয়া চীন) প্রতিষ্ঠিত হওয়ার পর চীন সরকার এই নদীর পাড়ের বেড়িবাঁধকে আরো মজবুত করে। ফলে বিংশ শতাব্দীতে হোয়াংহো নদীর তীরবর্তী জনসাধারণের নিরাপত্তা সুরক্ষিত হয়। এই নদীর অববাহিকার পশুচারণ ভূমি বেশ উর্বর ও খনিজ পদার্থে সমৃদ্ধ। এখানে চীনের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল। লানজে, বাত্তথৌ, যেমষ্ঠে, জিনোন প্রভৃতি গুরুত্বপূর্ণ শহর-বন্দর এ নদীর তীরে অবস্থিত। এই নদীর অববাহিকা পূর্ব-পশ্চিমে প্রায় ১৯০০ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে প্রায় ১১০০ কিলোমিটার। এর মোট আয়তন প্রায় সাত লাখ ৫২ হাজার ৫৪৬ বর্গকিলোমিটার। এই নদী ৯টি প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শানতুং প্রদেশের দংইং শহরের বোহাই সাগরে গিয়ে মিশেছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions