সরাসরি মূল কন্টেন্টে যান

নদী

৪৯ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)

- ইয়ারলুং জাংবো নদী, যা তিব্বতে প্রবাহিত হয়, মূলত পৃথিবীর সর্বোচ্চ অবস্থিত নদীগুলোর মধ্যে একটি এবং চীনের পঞ্চম দীর্ঘতম নদী।
- এই নদী তিব্বতের পশ্চিমাংশের আংসি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ-পূর্ব তিব্বতের ইয়াঙ্গসী উপত্যকা এবং বৃহত্তর ক্যানিয়ন পার হয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চল প্রবেশ করে।
- ভারতের অরুণাচল প্রদেশ অতিক্রম করার পর এর নাম হয়ে যায় সিয়াং, এবং আসামে পৌঁছালে নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়।
- ব্রহ্মপুত্র নদী ভারতের উত্তর-পূর্বাঞ্চল অব্যাহত রেখে বাংলাদেশে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে মিশে যায়।

- ২০২৫ সালের জুলাই মাসে চীন এই নদীর ওপর বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে, যা ব্রহ্মপুত্র নদীর পরিবেশ ও জলসম্পদের ওপর যে প্রভাব ফেলতে পারে তা নিয়ে ভারত ও বাংলাদেশে শঙ্কা রয়েছে।
- যদিও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে চীন জানিয়েছে, তারা নদীর পানি প্রত্যাহার করবে না এবং প্রকল্প কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য করা হচ্ছে।

ব্যাখ্যা (Explanation)

আমুদরিয়া নদী (Amu Darya) মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী, যা প্রাচীনকালে অক্সাস নামে পরিচিত ছিল। দরিয়া শব্দের অর্থ বড় জলাশয়, সাগর বা নদী। এর উৎপত্তিস্থল হলো পামির পর্বতমালা। বিশেষত, এটি তাজিকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত পামির পর্বতমালা থেকে শুরু হয়।

আমুদরিয়া নদী আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত আরাল সাগরে পতিত হয়। 

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- বান্দরবানের লামার মাইভার পর্বত (মিয়ানমার সীমান্ত) থেকে উৎপত্তি মাতামুহুরীর।
- এরপর সাপের মতো আঁকাবাঁকা পথে নদীটি বান্দরবানের লামা, আলীকদম ও কক্সবাজারের চকরিয়া, পেকুয়া হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।
- নদীটির দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
পানামা খাল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি, অন্যটি হচ্ছে সুয়েজ খাল। পৃথিবীর গভীরতম খাল পানামা খাল। পানামা খালের মালিকানা পানামা প্রজাতন্ত্রের। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রাখে।পানামা খাল খনন হয় ১৯০৪ সালে ও শেষ হয় ১৯১৪ সালে। মানুষের বানানো পৃথিরীর দীর্ঘতম ও সবচেয়ে প্রাচীনতম খাল চীনের গ্র্যান্ড খাল। পানামা খাল (৯১ মিটার)। বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল সুয়েজ খাল। সুয়েজ খাল অবস্থিত মিসরে। সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগর কে সংযুক্ত করেছে । সুয়েজ খালের দৈর্ঘ্য-১৬২ কিমি.।
Job Solutions প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী ।
- এটি আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় ২৭৪ কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী রাঙ্গামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে ।
- এটি চট্টগ্রাম ও রাঙ্গামাটির প্রধান নদী । এর প্রধান উপনদী কাসালং ,হালদা এবং বোয়ালখালী।
ব্যাখ্যা (Explanation)
হোয়াংহো এশিয়া ও চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি সিংহাই প্রদেশের বায়ান হার পর্বতমালা (কুনলুন পর্বতমালার অংশ) উত্তরাংশে উৎপত্তি হয়ে পীত সাগরে পতিত হয়েছে। এর অপর নাম পীত নদী। তবে নদীটি চীনের দুঃখ নামে বেশি পরিচিত। প্রাচীন চীনে প্রায়ই এই নদীর পানি ছাপিয়ে উঠে আশপাশের সব কিছু ভাসিয়ে দিত বলে একে চীনের দুঃখ বলা হয়। এর সর্বমোট দৈর্ঘ্য ৫৪৬৪ কিলোমিটার। ইতিহাসে ২৬ বার এই নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এর ফলে প্রত্যেকবারই চীনের জনগণের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুঃখ-দুর্দশা। আধুনিক চীন (নয়া চীন) প্রতিষ্ঠিত হওয়ার পর চীন সরকার এই নদীর পাড়ের বেড়িবাঁধকে আরো মজবুত করে। ফলে বিংশ শতাব্দীতে হোয়াংহো নদীর তীরবর্তী জনসাধারণের নিরাপত্তা সুরক্ষিত হয়। এই নদীর অববাহিকার পশুচারণ ভূমি বেশ উর্বর ও খনিজ পদার্থে সমৃদ্ধ। এখানে চীনের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল। লানজে, বাত্তথৌ, যেমষ্ঠে, জিনোন প্রভৃতি গুরুত্বপূর্ণ শহর-বন্দর এ নদীর তীরে অবস্থিত। এই নদীর অববাহিকা পূর্ব-পশ্চিমে প্রায় ১৯০০ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে প্রায় ১১০০ কিলোমিটার। এর মোট আয়তন প্রায় সাত লাখ ৫২ হাজার ৫৪৬ বর্গকিলোমিটার। এই নদী ৯টি প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শানতুং প্রদেশের দংইং শহরের বোহাই সাগরে গিয়ে মিশেছে।
ব্যাখ্যা (Explanation)
 

ওডারনীস নদী-পূর্ব জার্মানী ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
 

সুপিরিয়র, মিসিগান, হিউরন, ইরি ও অন্টারিও হ্রদগুলো একত্রে পরিচিত গ্রেটলেকস নামে

ব্যাখ্যা (Explanation)
 

নীল নদের দৈর্ঘ্য ৬৬৬৯ কি. মি.

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ।
- এর দৈর্ঘ্য ৬৬৯০ কি.মি.।
- নদীটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
- এটি আফ্রিকার ১১টি দেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ।
- এর দৈর্ঘ্য ৬৬৫০ কি.মি.।
- নদীটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
- এটি আফ্রিকার ১১টি দেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- ৬,৬৫০ কিলোমিটার দীর্ঘ নীলনদ হলো বিশ্বের দীর্ঘতম নদ।
- আফ্রিকার ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই নদ মিশরে গিয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
- নীল নদের প্রধান দুটি উৎস হলো হোয়াইট নীল এবং ব্লু নীল।
- প্রাচীন মিশরীয় সভ্যতা এই নদীর তীরে গড়ে উঠেছিল বলে মিশরকে নীল নদের দান বলা হয়।
ব্যাখ্যা (Explanation)
১১টি দেশের মধ্যে দিয়ে নীলনদ যায়- ইথিওপিয়া, সুদান, মিশর, উগান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।