- মালভূমি: মালভূমি হলো এমন একটি ভূমিরূপ যা তার চারপাশের নিচু ভূমি থেকে বেশ উঁচু এবং এর শীর্ষদেশ সাধারণত सपाট বা ঢেউ খেলানো হয়ে থাকে। একে টেবিল ল্যান্ডও বলা হয়।
অন্যদিকে, পর্বত: পর্বত হলো সুউচ্চ এবং খাড়া ঢালযুক্ত ভূমিরূপ, যার শীর্ষদেশ সাধারণত তীক্ষ্ণ হয়ে থাকে। পাহাড়: পাহাড় হলো পর্বতের তুলনায় কম উঁচু ভূমিরূপ, এর ঢাল সাধারণত পর্বতের মতো খাড়া হয় না এবং শীর্ষদেশ গোলাকার বা কিছুটা তীক্ষ্ণ হতে পারে। উপত্যকা: উপত্যকা হলো দুটি পর্বত বা পাহাড়ের মাঝখানের নিচু ভূমি, যা সাধারণত নদী বা হিমবাহ দ্বারা গঠিত হয়।
মঙ্গোলিয়া মালভূমি: - এটি মধ্য এশিয়ায় অবস্থিত একটি বিশাল মালভূমি। - এটি উত্তরে আলতাই পর্বতমালা এবং অন্যান্য পর্বতশ্রেণী এবং দক্ষিণে গোবি মরুভূমি দ্বারা বেষ্টিত। - এটি একটি সুস্পষ্ট মহাদেশীয় মালভূমির উদাহরণ কারণ এটি কোনো সমুদ্র উপকূলের কাছে অবস্থিত নয় এবং বিশাল মহাদেশীয় ভূখণ্ডের অভ্যন্তরে বিস্তৃত।
পাতাগোনিয়া মালভূমি: - এটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত। - এর পশ্চিমে রয়েছে আন্দিজ পর্বতমালা এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। - এটিকে সম্পূর্ণরূপে মহাদেশীয় মালভূমি বলা যায় না কারণ এর একটি দিক সমুদ্রের কাছাকাছি।
ভারতীয় উপদ্বীপ: - এটি একটি উপদ্বীপ, মালভূমি নয়। - এটি তিন দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত। - এর অভ্যন্তরে ডেকান মালভূমি অবস্থিত, তবে পুরো ভারতীয় উপদ্বীপটি মালভূমির উদাহরণ নয়।
তারিম মালভূমি: - এটি চীনের জিনজিয়াং প্রদেশে অবস্থিত। - এটি উত্তরে তিয়ান শান পর্বতমালা এবং দক্ষিণে কুনলুন পর্বতমালা দ্বারা বেষ্টিত। - এটিকে মহাদেশীয় মালভূমি বলা গেলেও, মঙ্গোলিয়া মালভূমির তুলনায় এর বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন।
- পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম মরুভূমি আতাকামা। চিলির উত্তর সীমান্ত জুড়ে রয়েছে এই মরুভূমির বিস্তার। - এর এক দিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের অথৈ জলরাশি আর অপরদিকে আন্দিজ পর্বতমালা। - এ মরুভূমির দৈর্ঘ্য প্রায় ১ হাজার কিলোমিটার।
- তারিম অববাহিকা মধ্য এশিয়ার ডিম্বাকৃতির মরুভূমি।এর উচ্চতা ১,০০০ থেকে ১,৫০০ মিটার যার সর্বনিম্ন বিন্দু হুলুনবুইর এবং উচ্চতম বিন্দু আলতাইয়ে অবস্থিত। - রাজনৈতিকভাবে, এই মালভূমিটি মঙ্গোলিয়া, চীন ও রাশিয়ার মাঝে বিভক্ত। চীনে অন্তর্দেশীয় মঙ্গোলিয়া ও জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশবিশেষ এই মালভূমিতে অবস্থিত।
- তারিম অববাহিকা মধ্য এশিয়ার ডিম্বাকৃতির মরুভূমি।এর উচ্চতা ১,০০০ থেকে ১,৫০০ মিটার যার সর্বনিম্ন বিন্দু হুলুনবুইর এবং উচ্চতম বিন্দু আলতাইয়ে অবস্থিত। - রাজনৈতিকভাবে, এই মালভূমিটি মঙ্গোলিয়া, চীন ও রাশিয়ার মাঝে বিভক্ত। চীনে অন্তর্দেশীয় মঙ্গোলিয়া ও জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশবিশেষ এই মালভূমিতে অবস্থিত।
- থর মরুভূমি ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি বিরাট, শুষ্ক মরু অঞ্চল। - এর আয়তন ২ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশি। - এটি বিশ্বের ৭ম বৃহত্তম মরুভূমি । - এটি ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের দক্ষিণভাগে ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের পূর্ব অংশ এবং পাঞ্জাব প্রদেশের দক্ষিণ-পূর্ব অংশে প্রসারিত হয়েছে।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
-মরুভুমি মানেই বালি। আর বালি মানে সিলিকন অক্সাইড। সিলিকন অক্সাইড খুব তাড়াতাড়ি সূর্য থেকে তাপ গ্রহন করে এবং খুব তাড়াতাড়ি তাপ বিকিরন করে দেয়। যার কারনে সূর্য ওঠার পর থেকে তাপের তীব্রতা যত বাড়তে থাকে মরুভুমির বালিও তাপ শোষন করে উত্তপ্ত হয় এই জন্যে দিনে গরম অনুভূত হয় এবং বেলা বাড়ার সাথে সাথে যখন সূর্যের তাপ হারায় তখন বালি বা সিলিকন অক্সাইডও তার তাপ অতি তাড়াতাড়ি বিকরন করে ঠান্ডা হয়ে যায়। যার ফলে রাতের বেলা ঠান্ডা অনুভূত হয়।
যে বনভূমির বৃক্ষের পাতা শীতকালে ঝড়ে যায় না তাকে চিরহরিৎ বনভূমি বলা হয়। সাধারণত অধিক বৃষ্টিবহুল এলাকায় চিরহরিৎ বনভূমির আধিক্য দেখা যায়। সুন্দরবন গরান বা স্রোতজ বনভূমি তবে এর কিছু অংশ চিরহরিৎ বনভূমির সালে যায়। অপশন গুলোর মধ্যে একমাত্র চিরহরিৎ সুন্দরবনের কিছু বৈশিষ্ট্যর সাথে মিলে যায়।
রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট (Ratargul Swamp Forest) বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। বনের আয়তন ৩,৩২৫.৬১ একর, আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
পামির মালভূমি এশিয়ার একটি উচ্চ মালভূমি, যাকে “বিশ্বের ছাদ” (Roof of the World) বলা হয়, এটি তাজিকিস্তান, আফগানিস্তান, চীন ও পাকিস্তানের সংযোগস্থলে অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা প্রায় ৪,৮০০ মিটার, এবং এটি হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ ও তিয়ান শান পর্বতমালার মিলনস্থল। ঐতিহাসিকভাবে এটি সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ পথ ছিল। পামির মালভূমি ভৌগোলিক, কৌশলগত এবং পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ, এবং এটি মধ্য ও দক্ষিণ এশিয়ার জলবায়ু ও নদীনির্ভর ব্যবস্থায় প্রভাব ফেলে।
- পর্বতের মধ্যখানে অবস্থিত উচ্চভূমিকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলে। - এই মালভূমির উচ্চতা প্রায় ৩,০০০ থেকে ৪,৫০০ মিটার হয়ে থাকে। - তিব্বত মালভূমি হলো পৃথিবীর বৃহত্তম এবং সর্বোচ্চ পর্বত মধ্যবর্তী মালভূমি। - তিব্বত মালভূমির উত্তরে কুনলুন পর্বতমালা, দক্ষিণে হিমালয় পর্বতমালা এবং পূর্ব-পশ্চিমে অন্যান্য পর্বতমালা দ্বারা বেষ্টিত। - বিশ্বের অন্যান্য অঞ্চলেও পর্বত মধ্যবর্তী মালভূমি রয়েছে, যেমন: • দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় অ্যামাজন মালভূমি • মধ্য আমেরিকার মেক্সিকোয় পিউব্লা-ওহানোস মালভূমি • এশিয়ার মঙ্গোলিয়ায় গোবি মরুভূমি
- পৃথিবীর বৃহত্তম সমভূমি হলো মধ্য ইউরোপের সমভূমি। ইউরাল পর্বত থেকে শুরু করে পিনেরীজ পর্বতমালা এবং দক্ষিণে আপ্লস পর্বত থেকে উত্তরদিকে স্ক্যান্ডেনিভিয়া পর্যন্ত এই সমভূমি বিস্তৃত৷ - পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি 'গঙ্গার বদ্বীপ সমভূমি'। - বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল 'প্লাবন সমভূমি' ।
⇒ সঠিক উত্তর: আজারবাইজান-আর্মেনিয়া। • 'নাগার্নো-কারাবাখ' হলো দক্ষিণ ককেশাস অঞ্চলের একটি পাহাড়ি এলাকা, যা নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী দ্বন্দ্ব ও যুদ্ধ চলে আসছে। • আন্তর্জাতিকভাবে এই অঞ্চলটিকে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, ঐতিহাসিকভাবে এখানে আর্মেনীয় বংশোদ্ভূত খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা ছিল এবং তারাই মূলত এটি নিয়ন্ত্রণ করত। • ১৯৯০-এর দশকের শুরু থেকে এবং পরবর্তীতে ২০২০ সালে এই অঞ্চলটির দখল নিয়ে দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। সাম্প্রতিক সময়ে (২০২৩ সালের শেষের দিকে) আজারবাইজান এক সামরিক অভিযানের মাধ্যমে পুরো অঞ্চলটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। মূলত এই দুই দেশের ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু বা করিডোর হলো এই নাগার্নো-কারাবাখ।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
-সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি, 9.2 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে।
-এটি উত্তর আফ্রিকায় অবস্থিত এবং 11টি দেশে বিস্তৃত: আলজেরিয়া, চাদ, মিশর, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, সুদান, তিউনিসিয়া এবং পশ্চিম সাহারা।
-সাহারা মরুভূমি উট, সাপ, বিচ্ছু এবং পাখি সহ বিভিন্ন ধরণের বন্যপ্রাণীর আবাসস্থল।
-সাহারা মরুভূমির জলবায়ু গরম এবং শুষ্ক, গড় তাপমাত্রা 27°C (81°F) থেকে 40°C (104°F) পর্যন্ত।
-সাহারা মরুভূমিতে খুব কম বৃষ্টিপাত হয়, যার গড় প্রতি বছর 100 মিলিমিটার (4 ইঞ্চি) কম।
-সাহারা মরুভূমি বালির একটি প্রধান উৎস, যা নির্মাণ এবং কাচ তৈরিতে ব্যবহৃত হয়।
দাহনা মরুভূমি সৌদি আরবের মধ্যাঞ্চলের একটি মরুভূমি। এটি বালুকাময় ভূখণ্ডের একটি করিডোর যা একটি ধনুকের মতো আকৃতি তৈরি করে যা উত্তরে একটি-নাফুদ মরুভূমিকে দক্ষিণে রুব' আল-খালি মরুভূমির সাথে সংযুক্ত করে। এটি ১০০০ কিমি (৬২০ মাইল) এর বেশি লম্বা এবং প্রস্থ ৮০ কিমি (৫০ মাইল) এর বেশি নয়।
- পৃথিবীর যে জায়গায় বছরে গড়ে ১০ ইঞ্চি বা ২৫ সেমি বা তার চেয়ে কম বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাত, তুষারপাতের পরিমাণ বাষ্পীভবনের চেয়ে কম তাকে মরুভূমি বলে। - ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব শুলুশন্স। ২০০৫-২০২৬ সাল পর্যন্ত টপিক ও সাবটপিক আকারে জব শুলুশন্স প্রশ্ন যোগ করা হয়েছে, ১২তম-২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লে হবে, সব প্রশ্ন ইউনিক সর্বমোট ২৫ হাজার হবে। প্রশ্ন ব্যাংক -> অনুশীলন -> এরপর উপরের ডানে একটা হলুদ বাটন ক্লিক করে job solutions ফিল্টার করে নিবেন। প্রতি সপ্তাহের নতুন জব প্রশ্ন টপিক ও সাবটপিক আকারে যোগ করা হয়।
✅ বর্তমান কোর্সঃ
১) ১৯তম শিক্ষক নিবন্ধন লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (রাষ্ট্রবিজ্ঞান) ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (সমাজবিজ্ঞান) ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)
৪) ৫১ তম বিসিএস প্রস্তুতি ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস ৫) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৬) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৭) ব্যাংক নিয়োগ প্রস্তুতির লং কোর্স (২৭৬ দিন) ৮) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন
✅ আপকামিং রুটিনঃ - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - ১৯তম নিবন্ধন বাংলা, ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)