সরাসরি মূল কন্টেন্টে যান

হ্রদ

২৪ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ।
- এটি পৃথিবীর গভীরতম হ্রদ।
- এর সর্বোচ্চ গভীরতা ১৭৪১ মিটার।
ব্যাখ্যা (Explanation)
- অ্যাঞ্জেল ফলস হচ্ছে ভেনিজুয়েলার একটি জলপ্রপাত।
- এটি বিশ্বের সর্বোচ্চ নিরবচ্ছিন্ন জলপ্রপাতর যার উচ্চতা ৯৭৯ মিটার (৩,২১২ ফুট) এবং গভীরতা ৮০৭ মিটার (২,৬৪৮ ফুট)।
ব্যাখ্যা (Explanation)
টিটিকাকা হৃদ দক্ষিণ আমেরিকার পেরু ও বলিভিয়ার সীমানায় অবস্থিত বিশ্বের উচ্চতম নৌচলাচলযোগ্য হৃদ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮১২ মিটার উচ্চতায় অবস্থিত। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং ইনকা সভ্যতার উৎপত্তিস্থল হিসেবেও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। প্রায় ৮,৩৭২ বর্গকিলোমিটার আয়তনের এই হৃদে বহু দ্বীপ রয়েছে, যার মধ্যে "ইসলা দেল সল" ও "ইসলা দে লা লুনা" উল্লেখযোগ্য। এখানকার ইউরো জনগোষ্ঠী এখনও টোটোরা নামক জলজ উদ্ভিদ দিয়ে তৈরি ভাসমান দ্বীপে বসবাস করে, যা পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ।

পৃথিবীর উচ্চতম:
উচ্চতম পর্বতশৃঙ্গ- মাউন্ট এভারেস্ট
উচ্চতম মালভূমি- পামির মালভূমি (তিব্বত, চীন)
উচ্চতম দেশ- তিব্বত
উচ্চতম ভবন- বুর্জ খলিফা, UAE, ৮২৮ মিটার
উচ্চতম সেতু (ঝুলন্ত)- মিলাও, ফ্রান্স (৩৪২ মিটার)
উচ্চতম পর্বত- হিমালয়
উচ্চতম রাজধানী- লাপাজ, বলিভিয়া
উচ্চতম মূর্তি- স্ট্যাচু অব ইউনিটি (ভারত)
উচ্চতম হ্রদ- টিটিকাকা (বলিভিয়া)
উচ্চতম জলপ্রপাত- অ্যাঞ্জেল ফলস
উচ্চতম ভাস্কর্য- সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি (ভারত), ১৮২ মিটার
ব্যাখ্যা (Explanation)
- পৃথিবীর বৃহত্তম হ্রদ ‘কাস্পিয়ান সাগর’ এশিয়া মহাদেশে অবস্থিত।
- কাস্পিয়ান সাগর, সুপিরিয়র হ্রদ ও ভিক্টোরিয়া হ্রদ বিশ্বের বৃহত্তম তিনটি হ্রদ।
- এদের মধ্যে কাস্পিয়ান সাগর সবচেয়ে বড় ও এর আয়তন ৩,৭০,৯৯৮ বর্গ কিলোমিটার।
- মৃত সাগর বিশ্বের নিম্নতম হ্রদ; এটি সমুদ্র তলদেশের ৪০৮ মিটার নিচে অবস্থিত।
- বৈকাল হ্রদ বিশ্বের গভীরতম মিষ্টি পানির হ্রদ; এটি সর্বোচ্চ ১৬৩৭ মিটার পর্যন্ত গভীর।
ব্যাখ্যা (Explanation)
-সিলেট বিভাগের মৌলভিবাজার জেলা সদর, শ্রীমঙ্গল ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা জুড়ে বিস্তৃত একটি বৃহদাকার জলাভূমির নাম হাইল হাওর (Hail Haor)।
-১৪ টি বিল ঘেরা হাইল হাওরের সর্বমোট আয়তন প্রায় ১০ হাজার হেক্টর।
-প্রচুর লতা ও গুল্মজাতীয় উদ্ভিদ থাকার কারণে স্থানীয়দের কাছে এটি লতাপাতার হাওর নামেও পরিচিত।
ব্যাখ্যা (Explanation)
কাস্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ যা এশিয়া ইউরোপের মাঝে, ককেসাস পর্বতমালার পূর্বে এবং স্তেপ ও মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত। এটি সামুদ্রিক মাছের ডিম ও তেল শিল্পের জন্য অধিক পরিচিত।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের একমাত্র কৃত্রিম হৃদটি অবস্থিত কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি জেলায়। এটি কাপ্তাই হ্রদ নামে পরিচিত।

কাপ্তাই হ্রদ সম্পর্কে কিছু তথ্য:
নির্মাণ: ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই হ্রদের সৃষ্টি হয়।
আয়তন: ৫৪,০০০ একর
গভীরতা: ১০০ ফুট
ব্যবহার: জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, পর্যটন
- কাপ্তাই হ্রদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।
- হ্রদের চারপাশে পাহাড়, বন, এবং জলপ্রপাতের মনোরম দৃশ্য দেখা যায়।
- হ্রদে নৌকা ভ্রমণ, ট্রেকিং, এবং ক্যাম্পিং জনপ্রিয় পর্যটন কার্যকলাপ।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
» বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম— অ্যাঞ্জেল ফলস (ভেনিজুয়েলা)।
» নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত – যুক্তরাষ্ট্র-কানাডা।
» ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি জাম্বেসী নদী থেকে।
» উবাক জলপ্রপাতটি অবস্থিত সুইজারল্যান্ডে।
» স্ট্যানলি ও লিভিংস্টোন জলপ্রপাত দুটি অবস্থিত— কঙ্গোতে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ। ক্ষেত্রফলের দিক দিয়ে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার। তবে গভীরতা তুলনামূলকভাবে কম হওয়ায় এটি পানির আয়তনের দিক দিয়ে বিশ্বে সপ্তম বৃহত্তম। তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর এটি অবস্থিত। এ হ্রদে প্রায় ৩০০০ টি ছোট-বড় দ্বীপ রয়েছে, যার অনেকগুলোতেই মানব বসতি রয়েছে। নীল নদ এর দীর্ঘতম উৎস সাদা নীলের উৎপত্তি এ হ্রদ থেকেই।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ।
- এটি পৃথিবীর গভীরতম হ্রদ।
- এর সর্বোচ্চ গভীরতা ১৭৪১ মিটার।
- অন্যদিকে, কাস্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম হ্রদ ।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- কাস্পিয়ান সাগর আয়তনে অনুসারে পৃথিবীর বৃহত্তম আবদ্ধ জলাশয়।
- একে পৃথিবীর বৃহত্তম হ্রদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে যার আয়তন একটি সম্পূর্ণ সাগরের সমান।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- পৃথিবীর বৃহত্তম হ্রদ 'কাস্পিয়ান সাগর' এশিয়া মহাদেশে অবস্থিত।
- ভৌগোলিক অবস্থান অনুযায়ী, এর উত্তরে কাজাখস্তান ও রাশিয়া, পশ্চিমে আজারবাইজান ও রাশিয়া, দক্ষিণে ইরান এবং পূর্বে তুর্কমেনিস্তান ও কাজাখস্তান অবস্থিত।
- যদিও এটি ভৌগোলিকভাবে এশিয়া এবং ইউরোপের সংযোগস্থলে অবস্থিত, তবে এর বৃহত্তম অংশ এশিয়ার মধ্যেই পড়ে।
- এটি আয়তনের দিক দিয়ে যেমন পৃথিবীর বৃহত্তম হ্রদ, তেমনি এটি বিশ্বের বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে মৃত সাগরে (Dead Sea)।
- এটি জর্ডান এবং ইসরায়েলের মধ্যে অবস্থিত।
- সাধারণ সমুদ্রের তুলনায় এর পানির লবণাক্ততা অনেক বেশি।
- অতিরিক্ত লবণের কারণে পানির ঘনত্ব মানুষের শরীরের ঘনত্বের চেয়ে বেশি হয়, ফলে মানুষ এতে ডুবে না গিয়ে অনায়াসে ভেসে থাকতে পারে।
- এই অতিরিক্ত লবণাক্ততার কারণে এখানে কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারে না, তাই একে মৃত সাগর বলা হয়।
ব্যাখ্যা (Explanation)
- Dead Sea (মৃত সাগর) একটি লবণাক্ত হ্রদ।
- এর দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার, গ্রন্থ ১৮ কিলোমিটার এবং গভীরতা ১,২৪০ ফুট।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।