ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

A ২৫ দিনে

B ৩০ দিনে

C ৩৫ দিনে

D ৪০ দিনে

Solution

Correct Answer: Option B

ক ও খ একত্রে ১২ দিনে করে ১টি কাজ।
∴ ক ও খ একত্রে ১ দিনে করে ১/১২ অংশ কাজ।

ক একা ২০ দিনে করে ১টি কাজ।
∴ ক একা ১ দিনে করে ১/২০ অংশ কাজ।

এখন, দুজনের একত্রে কাজ থেকে ক-এর কাজ বিয়োগ করলে খ-এর কাজ পাওয়া যাবে।
∴ খ একা ১ দিনে করে = (১/১২ - ১/২০) অংশ কাজ।
লসাগু করে পাই (লসাগু = ৬০),
= (৫ - ৩) / ৬০ অংশ
= ২/৬০ অংশ
= ১/৩০ অংশ কাজ।

খ একা ১/৩০ অংশ কাজ করে ১ দিনে।
∴ খ একা ১ (সম্পূর্ণ) অংশ কাজ করে = ১ / (১/৩০) = ৩০ দিনে।
সুতরাং, খ একা কাজটি ৩০ দিনে করতে পারবে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 69
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
মাইকেল মধুসূদন দত্ত, কায়কোবাদ, সেলিনা হোসেন, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সিকান্দার আবু জাফর।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৫
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫১
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-৪৯ ও পরীক্ষা-৫০ এর সিলেবাস থেকে
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions