মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য-

A আমদানি বৃদ্ধি করা

B রপ্তানি বৃদ্ধি করা

C অর্থনৈতিক মন্দা দূর করা

D রেমিট্যান্স বৃদ্ধি করা

Solution

Correct Answer: Option B

সরকার স্বেচ্ছায় যখন বৈদেশিক মুদ্রা অথবা স্বর্ণের তুলনায় দেশীয় মুদ্রার বিনিময় মূল্য কমিয়ে দেয় তখন তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে । মুদ্রার অবমূল্যায়ন করা হলে এক একক দেশীয় মুদ্রার বিনিময়ে পূর্বাপেক্ষা কম পরিমাণ স্বর্ণ অথবা বিদেশী মুদ্রা পাওয়া যায় । যেমন ধরা যাক আমেরিকার ১ ডলারের সাথে বাংলাদেশের টাকার বিনিময় হার হল ১ ডলার = ৮০.০০ টাকা বাংলাদেশ সরকার যদি ডলারের তুলনায় মুদ্রার মূল্য হ্রাস করে ১ ডলার = ৮৫.০০ টাকা ধার্য করে । তবে এক্ষেত্রে বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন করা হয়েছে । 
-মুদ্রার অবমূল্যায়নের কারণে বিদেশী ক্রেতারা সমপরিমাণ ডলার দিয়ে পূর্বাপেক্ষা কম দামে অধিক পণ্য ক্রয় করতে পারে। এতে করে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি হ্রাস পায়। ফলশ্রুতিতে বাণিজ্য ঘাটতি হ্রাস পায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions