Solution
Correct Answer: Option A
- 'দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড' হলো বাংলাদেশের ব্যাংক নোট ও সরকারি স্ট্যাম্প ছাপানোর প্রধান প্রতিষ্ঠান।
- এটি গাজীপুরে অবস্থিত এবং এটি বাংলাদেশ ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ১৯৮৯ সালে এই প্রতিষ্ঠানটি তার কার্যক্রম শুরু করে এবং তখন থেকেই এটি বাংলাদেশের সব ধরনের কাগজের নোট মুদ্রণ বা ছাপানোর দায়িত্ব পালন করে।
- তবে, কত টাকার নোট কত পরিমাণ ছাপানো হবে বা বাজারে ছাড়া হবে, সেই সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে থাকে।
- ১, ২ ও ৫ টাকার নোট এবং ধাতব মুদ্রা হলো সরকারি মুদ্রা, যা সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে, কিন্তু এগুলোর ছাপানোর কাজটিও সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনেই করা হয়।