Solution
Correct Answer: Option C
⇒ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত একমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) মুক্তিযোদ্ধা হলেন উক্যচিং মারমা, যিনি সবার কাছে 'ইউকে চিং' নামে পরিচিত।
⇒ তিনি পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের অধিবাসী হলেও মুক্তিযুদ্ধের সময় ইস্ট পাকিস্তান রাইফেলস (EPR)-এর নায়েক হিসেবে রংপুরের হাতিবান্ধা সীমান্তে কর্মরত ছিলেন।
⇒ মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৬ নম্বর সেক্টরের অধীনে রংপুর, লালমনিরহাট, ভূরুঙ্গামারীসহ বিভিন্ন স্থানে অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিরোধ যুদ্ধে অংশ নেন।
⇒ দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনে তার এই অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে তৃতীয় সর্বোচ্চ সামরিক খেতাব 'বীরবিক্রম' প্রদান করে।