সম্প্রতি দেশের যেকোনো প্রান্তে অনলাইনে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কোন অ্যাপটি চালু হয়েছে?

A সেবা 

B সুখী

C মায়া 

D টেলিমেড

Solution

Correct Answer: Option B

- দেশের যেকোনো প্রান্তে অনলাইনে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চালু হয়েছে ‘সুখী’ অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ভিডিও কলে সরাসরি পাওয়া যাবে ২৫ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাসেবা ও পরামর্শ।

- ২৮ নভেম্বর মিরপুর ১-এ অবস্থিত টেলিকম ভবনে অ্যাপটির উদ্বোধন করে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস।

- সুখী অ্যাপের স্লোগান—‘স্বাস্থ্যসেবার সব সমাধান’। এতে চিকিৎসকের সরাসরি সাক্ষাৎ ছাড়াও পাওয়া যাবে পাঁচটি স্বাস্থ্যসেবা। যেমন রোগ শনাক্তকরণ বা নিরীক্ষার জন্য ল্যাব পরীক্ষার প্রয়োজন হলে নমুনা সংগ্রাহক পৌঁছে যাবেন রোগীর বাসায়; অনলাইনে কেনা যাবে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য–সম্পর্কিত বিভিন্ন পণ্য; মিলবে রক্ত বা অ্যাম্বুলেন্সের জরুরি সেবা।

- গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান বলেন, ‘এখন পর্যন্ত দেশের প্রায় ৪৬টি জেলায় সুখী সেবাকেন্দ্র আছে। আমাদের বিশ্বাস, শিগগিরই এটি দেশব্যাপী ছড়িয়ে পড়বে।

তথ্যসূত্র: প্রথম আলো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions