Solution
Correct Answer: Option A
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে।
- যদি-তবে, যদিও-তবুও, যেহেতু-সেহেতু ইত্যাদি সাপেক্ষ যোজক দিয়ে অধীন বাক্যগুলো যুক্ত থাকে।
- প্রশ্নে প্রদত্ত 'যদি তারে নাই চিনি গো, সে কী আমায় নিবে চিনে' বাক্যে 'যদি' এবং 'সে' (তবে উহ্য) সাপেক্ষ পদের ব্যবহার থাকায় এটি জটিল বাক্য।
• উদাহরণ
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- সরল: যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে।
- যৌগিক: একাধিক স্বাধীন বাক্য যখন এবং, ও, কিন্তু ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত থাকে।
- ব্যাস: এটি সমাসবদ্ধ পদকে ভাঙার জন্য ব্যবহৃত বাক্য (ব্যাস বাক্য), যা বাক্যের গঠনগত প্রকারভেদ নয়।