Solution
Correct Answer: Option C
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
- যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
- প্রশ্নে প্রদত্ত বাক্যে 'যে' এবং 'সে' সাপেক্ষ সর্বনাম ব্যবহৃত হওয়ার কারণে এটি জটিল বাক্য।
• উদাহরণ
- যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
- আমি জানি যে, সে চলে যাবে।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- সরল: যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
- যৌগিক: দুটি বা তার বেশি সরল বাক্য কোনো সংযোজক অব্যয় (এবং, ও, কিন্তু) দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- ব্যাস: এটি সমাসের একটি পরিভাষা, বাক্যের প্রকারভেদ নয়।