Solution
Correct Answer: Option C
- দুই বা ততোধিক বাক্য যখন 'আর', 'এবং', 'কিন্তু', 'অথচ', 'তথাপি' ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য থাকে।
- প্রদত্ত বাক্যে 'সে না এলে তুমি যাবে না' এবং 'সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে' এই দুটি বাক্য 'কিন্তু' অব্যয় দ্বারা যুক্ত হয়েছে। তাই সামগ্রিকভাবে এটি একটি যৌগিক বাক্য।
• উদাহরণ: 'সে বলতে চায় তথাপি বলে না'।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- সরল: একটিমাত্র সমাপিকা ক্রিয়াবিশিষ্ট বাক্য, এতে কোনো যোজক থাকে না।
- জটিল বা মিশ্র: সাপেক্ষ সর্বনাম বা অব্যয় যুক্ত অধীন বাক্য বিশিষ্ট বাক্য কাঠামো যা এখানে সামগ্রিক অর্থে নেই।