Solution
Correct Answer: Option D
- যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে।
- বহুবচন গঠনে অপ্রাণিবাচক বা বস্তুবাচক শব্দের ক্ষেত্রে গ্রাম, দাম, নিকর, নিচয়, আবলি, গুচ্ছ ইত্যাদি এবং ব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে মহল, কুল, দল, গণ, বৃন্দ, মণ্ডলী ইত্যাদি ব্যবহৃত হয়।
- 'ক্ষেত্র' কোনো বহুবচন নির্দেশক শব্দ বা প্রত্যয় নয়। এর অর্থ স্থান, জায়গা বা জমি।
• উদাহরণ: গুণগ্রাম, শৈবালদাম, সুধীমহল।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- গ্রাম: এটি বহুবচন নির্দেশক শব্দ, যা সাধারণত অপ্রাণিবাচক শব্দের শেষে বসে (যেমন: গুণগ্রাম)।
- মহল: এটি ব্যক্তিবাচক বহুবচনে ব্যবহৃত হয় (যেমন: নারীমহল, সুধীমহল)।
- দাম: এটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় (যেমন: কুসুমদাম)।