ঐতিহাসিক ছয় দফাকে বঙ্গবন্ধু কী বলে অভিহিত করেন?

A বাঁচার দাবি

B ভাষার দাবি 

C স্বায়ত্তশাসনের দাবি 

D বাঁচার অধিকার 

Solution

Correct Answer: Option A

- ঐতিহাসিক ছয় দফায় বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না ।
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন ।
- পরবর্তীতে ২৩ মার্চ ,১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে 'ছয় দফা ' ঘোষণা করেন ।
- জাতির জনক একে ' পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি 'বলে অভিহিত করেন ।
ছয় দফার দাবিসমুহ হল -
১. শাসনতান্ত্রিক কাঠামো  ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ
২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা
৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন
৪. বৈদেশিক বাণিজ্য
৫. রাজস্ব ,কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা
৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠনে ক্ষমতা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions