A বসার সময় নেই, তাই চলে যেতে হচ্ছে
B যদি টাকা দাও তবে কাজ হবে
C তাকে আসতে বললাম, তবু এলো না
D জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে দিব
Solution
Correct Answer: Option C
- যে শব্দ কোন বাক্য বা বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্য বা বাক্যাংশের কিংবা বাক্যের একটি শব্দের সঙ্গে অন্য কোন শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলা হয়। যেমন– আমি গান গাইব ও তুমি নাচবে।
- অর্থ এবং সংযোজনের বৈশিষ্ট্য ও ধরন এর উপর ভিত্তি করে যোজক শব্দ পাঁচ ভাগে ভাগ করা যায়। এগুলো নিচে আলোচনা করা হলো–
১. সাধারণ যোজক
যে যোজক দ্বারা একাধিক শব্দ, বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করা হয় তাকে সাধারণ যোজক বলা হয়। যেমন– আমি ও আমার বড় ভাই বাজারে এসেছি। জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে দিব।
২. বৈকল্পিক যোজক
যে যোজকের মাধ্যমে একাধিক শব্দ, বাক্য বা বাক্যাংশের মধ্যে বিকল্প কিছু বোঝায় তাকে বৈকল্পিক যোজক বলে। যেমন– তুমি কিংবা তোমার ভাই যে কেউ এলেই হবে, চা না-হয় কফি খান।
৩. বিরোধমূলক যোজক
এ ধরনের যোজকগুলো দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টির মাধ্যমে প্রথমটির বিরোধ নির্দেশ করে থাকে। যেমন– আমি চিঠি দিয়েছি কিন্তু তুমি উত্তর দাওনি। তাকে আসতে বললাম, তবু এলো না।
৪. কারণবাচক যোজক
কারণবাচক যোজক এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ তৈরি করে যার একটি অন্যটির কারণ। যেমন– আমি যাইনি, কারণ তুমি নিমন্ত্রণ করনি। বসার সময় নেই, তাই চলে যেতে হচ্ছে।
৫. সাপেক্ষ যোজক
পরস্পর নির্ভরশীল যে যোজক শব্দগুলো একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে, তাদের সাপেক্ষ যোজক বলে। যেমন– যদি টাকা দাও তবে কাজ হবে। যতো পড়ছি ততোই নতুন করে জানছি।
Exam - 105
কোর্স নামঃ
ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ
১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন