কমনওয়েলথ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি (২০২৬ সাল পর্যন্ত)?

A রুয়ান্ডা

B টোগো

C ব্রুনেই

D বাহামা

Solution

Correct Answer: Option B

- কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ হলো ৫৬টি স্বাধীন দেশের একটি আন্তর্জাতিক সংস্থা, যার বেশিরভাগই অতীতে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে লন্ডন ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাউজে অবস্থিত।
- ২০২৬ সালের মে মাস পর্যন্ত এই সংস্থার সদস্য সংখ্যা মোট ৫৬টি দেশ।
- ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ চারটি: মোজাম্বিক (১৯৯৫), রুয়ান্ডা (২০০৯), গ্যাবন (২০২২) এবং টোগো (২০২২)।
- ২০২২ সালের ২৯ জুন গ্যাবন এবং টোগো কমনওয়েলথের ৫৫তম ও ৫৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- কমনওয়েলথ গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, আইনের শাসন এবং অর্থনৈতিক উন্নয়নের মতো মূল্যবোধগুলিকে উৎসাহিত করে।
- কমনওয়েলথ দেশগুলির সম্মিলিত জনসংখ্যা প্রায় ২.৭ বিলিয়ন, যার ৬০ শতাংশেরও বেশি ২৯ বছর বা তার কম বয়সী।
- মে ২০২৬ পর্যন্ত টোগোই কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশগুলির মধ্যে অন্যতম (গ্যাবনের সাথে)।

সর্বশেষ আপডেটঃ ০৮ মে, ২০২৬।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions