আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?

A ২২

B ২৩

C ২৬

D ২৭

Solution

Correct Answer: Option D

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)। এটি ৮ আগস্ট, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১১টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া (প্রতিষ্ঠাতা সদস্য), ব্রুনাই (১৯৮৪ সালে যোগদান করে), ভিয়েতনাম (১৯৯৫ সালে যোগদান করে), লাওস (১৯৯৭ সালে যোগদান করে), মিয়ানমার (১৯৯৭ সালে যোগদান করে), কম্বোডিয়া (১৯৯৯ সালে যোগদান করে) এবং পূর্ব তিমুর (২০২৫ সালের অক্টোবর মাসে যোগদান করে)

- Asean Regional Forum (ARF) ১৯৯৪ সালে গঠিত হয়। এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিষয়ক আলোচনার জন্য প্রথম অঞ্চলব্যাপী বহুপাক্ষিক ফোরাম।
- ARF এর সদস্য সংখ্যা ২৭টি (২০২৫ এবং ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী)।
- এই ২৭ জন সদস্যের মধ্যে রয়েছে ১১টি আসিয়ান সদস্য রাষ্ট্র, ১০টি আসিয়ান ডায়ালগ পার্টনার (অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র) এবং আরও ৬টি দেশ (বাংলাদেশ, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া, মঙ্গোলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং পাপুয়া নিউ গিনি)।

- এর উদ্দেশ্য হলো আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বাড়ানোর জন্য সহযোগী ব্যবস্থা তৈরি করা।

সর্বশেষ আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৬।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions