’ফাঁকা আওয়াজে কাজ আদায়’ - এর সমার্থক বাগধারা কোনটি ?
A কলকাঠি নাড়া
B কুপোকাৎ
C কালে ভদ্রে
D কথায় চিড়া ভেজা
Solution
Correct Answer: Option D
• ’ফাঁকা আওয়াজে কাজ আদায়’ এর সমার্থক বাগধারা- কথায় চিড়া ভেজা।
• কথায় চিড়া ভেজা বাগধারাটির অর্থ- ফাঁকা বুলিতে কার্যসাধন। - বাক্য গঠন: কাজটি করাতে হলে নগদ কিছু ঢালো, শুধু কথায় চিঁড়ে ভেজে না।
• কলকাঠি নাড়া বাগধারাটির অর্থ- গোপনে কু-পরামর্শ দেওয়া। - বাক্য গঠন: সে নিজের বুদ্ধিতে এ কাজ করছে না, কেউ না কেউ আড়াল থেকে কলকাটি নাড়াচ্ছে। • কুপোকাৎ বাগধারাটির অর্থ- পরাজিত। - বাক্য গঠন: সে কথার মারপ্যাঁচে তাকে কুপোকাৎ করে ফেলল। • কালে ভদ্রে বাগধারাটির অর্থ- কদাচিৎ। - বাক্য গঠন: কালে ভদ্রে দেখা সাক্ষাৎ হলে আন্তরিকতা জন্মাতে পারে না।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০