Correct Answer: Option A
নিত্যসমাসঃ যে সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য নির্ণয় করা যায়না, অন্য পদের সাহায্য নিয়ে ব্যাসবাক্য গঠিত হয় তাকে নিত্যসমাস বলে। যেমন – দেশান্তর = অন্য দেশ, দর্শনমাত্র = কেবল দর্শন, জলমাত্র = কেবল জল , গ্রামান্তর = অন্য গ্রাম
বাক্যাশ্রয়ী সমাসঃযে সমাস একটি বাক্য বা বাক্যাংশ নিয়ে তৈরি হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন - সব পেয়েছির আসর, গ্রাম রক্ষা কমিটি , ডানকুনি জুনিয়র স্পোর্টিং ক্লাব , পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ
অলোপ বা অলুক সমাসঃপ্রকৃতপক্ষে অলুক সমাস আলাদা কোন সমাস নয়, যে সমস্ত সমাসে পূর্বপদ লোপ পায়না তাদের অলোপ সমাস বলে । সাধারণতঃ দ্বন্দ্ব , তৎপুরুষ ও বহুব্রীহি সমাসে অলুক সমাস দেখা যায় । যেমন – অলুক দ্বন্দ্ব – মায়ে-ঝিয়ে, হাটে-বাজারে ।
অলুক তৎপুরুষঃ পড়ার ঘর = পড়ার জন্য ঘর , মেঘে ঢাকা = মেঘ দ্বারা ঢাকা ।মুখে মধু = মুখে মধু যার ,
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions