উপমান অর্থ কি?

A তুলনীয় বস্তু নয়

B তুলনীয় বস্তু

C সম্মানিত বস্তু

D অতুলনীয় বস্তু

Solution

Correct Answer: Option B

সংস্কৃত ব্যাকরণ ও বাংলা সমাসের পরিভাষা অনুযায়ী, ‘উপমান’ শব্দের অর্থ হলো তুলনীয় বস্তু অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয়। উপমান কর্মধারয় ও উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে এই পরিভাষার ব্যবহার দেখা যায়। যাকে তুলনা করা হয় তাকে বলে ‘উপমেয়’ এবং যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে ‘উপমান’।
যেমন: 'তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র'। এখানে 'শুভ্রতা' বা সাদা ভাব বোঝাতে তুষারের (বরফ) সঙ্গে তুলনা করা হয়েছে। তাই এখানে ‘তুষার’ হলো উপমান

প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- সাধারণ অর্থে যার সঙ্গে কোনো কিছুর তুলনা করা হয়, তাকে উপমান বলে।
- প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বা দূরবর্তী কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় ‘উপমেয়’ এবং পরোক্ষ বস্তুটিকে বলা হয় ‘উপমান’।
- উপমান ও উপমেয়ের মধ্যে একটি সাধারণ ধর্ম বা গুণ থাকে, যা সাধারত ‘উপমান’ পদের সঙ্গে যুক্ত থাকে।

উদাহরণ:
‘অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা’।
এখানে কোনো কিছুকে ‘অরুণ’ বা সকালের সূর্যের রঙের সাথে তুলনা করা হচ্ছে। তাই ‘অরুণ’ হলো উপমান এবং এর সাধারণ ধর্ম হলো ‘রাঙা’ (লাল)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 54
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
রবীন্দ্রনাথ ঠাকুর
মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৪০
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions