নিচের কোনটিতে বহুবচনের অশুদ্ধ ব্যবহার হয়েছে?

A পাখিসব 

B বুধমালা 

C পণ্ডিতসভা 

D নেতৃবর্গ 

Solution

Correct Answer: Option B

উন্নত প্রাণিবাচক বা ব্যক্তিবাচক শব্দের বহুবচনে 'মালা' যুক্ত হওয়া ব্যাকরণগতভাবে অশুদ্ধ। 'মালা', 'রাজি', 'রাশি', 'গুচ্ছ' ইত্যাদি বস্তু বা অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়।

• উদাহরণ: পর্বতমালা, মেঘমালা, বৃক্ষরাজি ইত্যাদি। 'বুধ' অর্থ জ্ঞানী বা পণ্ডিত, যা প্রাণিবাচক; তাই এর সাথে 'মালা' যুক্ত করা অশুদ্ধ।

• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- পাখিসব: প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় ক্ষেত্রে 'সব' ব্যবহৃত হতে পারে, তাই এটি শুদ্ধ।
- পণ্ডিতসভা: 'সভা' শব্দটি বিশেষ ক্ষেত্রে মনুষ্যবাচক শব্দের বহুবচনে বসে, তাই এটি শুদ্ধ।
- নেতৃবর্গ: উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে 'বর্গ' বসে, তাই এটিও শুদ্ধ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 87
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
সমাস
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions