সম্রাট শাহজাহানের কনিষ্ঠ পুত্র ছিলেন?

A দারা

B মুরাদ

C শুজা

D আওরঙ্গজেব

Solution

Correct Answer: Option B

- সম্রাট শাহজাহানের ছিল চার পুত্র।

- স্বাভাবিকভাবেই সিংহাসনের প্রতি চার শাহজাদা দারা, সুজা, মুরাদ ও আওরঙ্গজেব সমানভাবে প্রলুদ্ধ ছিলেন। এই চারজনই ছিলেন সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজের গর্ভজাত সন্তান। এরা প্রত্যেকেই পরিশ্রমী ও কুশলী হিসেবে বড় হয়েছিলেন। ১৬৫৭ সালে সম্রাট শাহজাহান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গুজব রটে যায় যে তিনি মৃত্যুবরণ করেছেন। চার পুত্রের মধ্যে শুধু দারা এ সময় পিতার কাছে ছিলেন। এ সময় ভাইদের মধ্যে সবার বড় দারা ছিলেন এলাহাবাদ ও লাহোরের শাসনকর্তা, দ্বিতীয় জন সুজা ছিলেন বাংলার শাসনকর্তা। আওরঙ্গজেব দাক্ষিণাত্যের এবং সবার ছোট মুরাদ গুজরাট ও মালওয়ার শাসনে নিযুক্ত ছিলেন। সম্রাট শাহজাহানের অসুস্থতাকালে দারা তার কাছে ছিলেন। সবার বড় ও সম্রাটের প্রিয় পুত্র হিসেবে সিংহাসন তার হাতে চলে যেতে পারে এই আশঙ্কায় শঙ্কিত হয়ে ওঠেন বাকি ভাইয়েরা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions