"নাম রেখেছি কোমল গান্ধার" কাব্যের রচয়িতা -

A রবীন্দ্রনাথ ঠাকুর

B বিষ্ণু দে

C অমিয় চক্রবর্তী

D প্রেমেন্দ্র মিত্র

Solution

Correct Answer: Option B

- বিষ্ণু দে (১৯০৯-১৯৮২) কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
- ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
- ১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের ফলে যে নতুন সাহিত্য উদ্যম ও ব্যতিক্রমী শিল্প চেতনার সৃষ্টি হয়, বিষ্ণু দে ছিলেন তার অন্যতম উদ্যোক্তা।
- কিন্তু ১৯৩০ সালে কল্লোল পত্রিকা বন্ধ হয়ে গেলে তিনি সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় (১৯৩১) পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং ১৯৪৭ পর্যন্ত এর সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
- ১৯৪৮ সালে তিনি চঞ্চলকুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় সাহিত্যপত্র প্রকাশ করেন।
- তিনি নিজেও নিরুক্ত নামে একটি পত্রিকা সম্পাদনা করেন।
- বিষ্ণু দে কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ প্রকাশের মাধ্যমে তাঁর সাহিত্য জীবন শুরু করেন।

বিষ্ণু দের কয়েকটি গ্রন্থ:
- উর্বশী ও আর্টেমিস (১৯৩৩),
- চোরাবালি (১৯৩৭),
- সাত ভাই চম্পা (১৯৪৪),
- রুচি ও প্রগতি (১৯৪৬),
- সাহিত্যের ভবিষ্যৎ (১৯৫২),
- নাম রেখেছি কোমল গান্ধার (১৯৫৩),
- তুমি শুধু পঁচিশে বৈশাখ (১৯৫৮),
- স্মৃতি সত্তা ভবিষ্যত (১৯৬৩),
- রবীন্দ্রনাথ ও শিল্পসাহিত্যে আধুনিকতার সমস্যা (১৯৬৬),
- মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা (১৯৬৭),
- In the Sun and the Rain (১৯৭২),
- উত্তরে থাকো মৌন (১৯৭৭),
- সেকাল থেকে একাল (১৯৮০),
- আমার হূদয়ে বাঁচো (১৯৮১) ইত্যাদি।
- এই জীবন নামে তাঁর একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ আছে। এছাড়াও রয়েছে ১০টি কাব্য সংকলন, ৭টি অনুবাদগ্রন্থ এবং ২টি সম্পাদিত গ্রন্থ। তাঁর একটি সম্পাদিত গ্রন্থ হচ্ছে এ কালের কবিতা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
ব্যাচ-১/পরীক্ষা- ৭২
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের সরকারব্যবস্থা: মন্ত্রণালয়, প্রশাসনিক কাঠামো, সিভিল সার্ভিস (পেইজ: ৯০৯-৯১৩)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৬
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
সাধারণ বিজ্ঞান
উদ্ভিদের বৈচিত্র্যঃ উদ্ভিদের শ্রেণিবিভাগ, উদ্ভিদজগৎ, শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, সপুষ্পক উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, মূল, কান্ড ও পাতা।
উদ্ভিদের বংশবৃদ্ধিঃ উদ্ভিদের প্রজনন, ফটোপিরিওডিজ্ পরাগায়ণ, ফল, বীজের বিস্তরণ অঙ্কুরোদগম, উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলিঃ ব্যাপন, অভিস্রবণ, প্রস্বেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন, উদ্ভিদের সমন্বয়, উদ্ভিদের পুষ্টি, নাইট্রোজেন চক্র, সবুজ বিপ্লব, সার (Fertilizer), উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions