Solution
Correct Answer: Option C
- ব্রিটিশ সরকার ভারতে শাসন বিস্তারের যে নানা নীতি গ্রহণ করেছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্বত্ববিলোপ নীতি (Doctrine of Lapse)। এই নীতির মাধ্যমে ঘোষণা করা হয় যে, কোনো ব্রিটিশ-আশ্রিত দেশীয় রাজ্যের শাসক যদি সন্তানবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে যুক্ত হবে।
- এই স্বত্ববিলোপ নীতির প্রবর্তক ছিলেন লর্ড ডালহৌসি।
- ১৮৪৮ খ্রিষ্টাব্দে লর্ড ডালহৌসি আনুষ্ঠানিকভাবে স্বত্ববিলোপ নীতি চালু করেন।
- নীতিটি কার্যকর করে ডালহৌসি প্রথমেই সাঁতারা রাজ্য ব্রিটিশ শাসনাধীন করে নেন।
- পরবর্তীকালে এই বিতর্কিত নীতিটি মহারানি ভিক্টোরিয়া কর্তৃক বাতিল করা হয়।