ভারতে ১৯৪৩ সালের মনুষ্য সৃষ্ট দূর্ভিক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দায়ী করা হয়?
Solution
Correct Answer: Option B
- ১৯৪৩ সালে (বাংলা ১৩৫০ সনে) অবিভক্ত বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, তা ইতিহাসে ‘পঞ্চাশের মন্বন্তর’ নামে পরিচিত।
- এই দুর্ভিক্ষে প্রায় ৩০ লক্ষ মানুষ মারা যায়।
- তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি ভারতের খাদ্যশস্য বাংলার ক্ষুধার্ত মানুষের পরিবর্তে ব্রিটিশ ও মিত্রশক্তির সৈন্যদের জন্য মজুদ করার এবং জাহাজগুলোতে খাবার পরিবহনের পরিবর্তে যুদ্ধাস্ত্র পরিবহনের নির্দেশ দেন (Scorched Earth Policy)।
- তার এই বিতর্কিত সিদ্ধান্তের কারণেই এই দুর্ভিক্ষকে ‘মনুষ্য সৃষ্ট’ বা ‘Man-made Famine’ বলা হয়।