অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরের গণহত্যার মূল দায়িত্ব কাকে দেয়া হয়?

A গভর্নর লে জেনারেল টিক্কা খান

B মেজর জেনারেল খাদিম হোসেন রেজা

C মেজর জেনারেল হামিদ খান

D মেজর জেনারেল রাও ফরমান আলী খান

Solution

Correct Answer: Option D

⇒ ২৫ মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত বর্বরোচিত ও নির্মম গণহত্যার সাংকেতিক নাম ছিল 'অপারেশন সার্চলাইট'।
⇒ এই গণহত্যার মূল নীল-নকশা তৈরি করেছিলেন লে. জেনারেল টিক্কা খান, মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হোসেন রেজা।
⇒ এই পরিকল্পনা অনুযায়ী সমগ্র পূর্ব পাকিস্তানে গণহত্যার রূপরেখা তৈরি করা হয়। তবে বিশেষ করে 'ঢাকা শহর' এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী ও ছাত্রদের হত্যার প্রত্যক্ষ ও মূল দায়িত্ব মেজর জেনারেল রাও ফরমান আলীকে প্রদান করা হয়েছিল।
⇒ অন্যদিকে, ঢাকার বাইরের জেলাগুলোতে অপারেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল মেজর জেনারেল খাদিম হোসেন রেজাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions