কোন মৌলে নিউট্রন নেই?

A লিথিয়াম

B অক্সিজেন

C হাইড্রোজেন

D হিলিয়াম

Solution

Correct Answer: Option C

হাইড্রোজেন পরমাণু তিন ধরণের হয়ঃ
১) প্রোটিয়াম (সাধারণ হাইড্রোজেন),
২) ডিউটেরিয়াম (ভারী হাইড্রোজেন),
৩) ট্রিটিয়াম (তেজস্ক্রিয় হাইড্রোজেন)

এদের বলা হয় হাইড্রোজেন-এর আইসোটোপ। (বেশীরভাগ মৌলেরই এরকম আইসোটোপ থাকে)

এদের মধ্যে প্রোটিয়াম-এর কেবল একটি প্রোটন থাকে। নিউট্রন থাকেনা।
ডিউটেরিয়াম-এর একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে।
ট্রিটিয়াম-এর একটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে।

সুতরাং হাইড্রোজেন-এর নিউট্রন থাকেনা- এই উক্তিটি সঠিক নয়। তবে হ্যাঁ, সাধারণ হাইড্রোজেন, যা সবচেয়ে বেশী পরিমাণে প্রকৃতিতে উপস্থিত, তার নিউট্রন থাকেনা।

সাধারণত পরমাণুর নিউক্লিয়াস এ প্রোটন থাকে আর যার সংখ্যা একের অধিক হয়। এই প্রোটন থাকার কারণে প্রোটনগুলোর মধ্যে সৃষ্ট হয় বিকর্ষণ বল। আর এই বিকর্ষণ বলকে প্রশমিত করে প্রোটনগুলোক একত্রে ধরে রাখতে সাহায্য করে নিউট্রন। Hydrogen এর ক্ষেত্রে দেখা যায় এর প্রোটন সংখ্যা কেবল ১টি তাই এর কোনো বিকর্ষণ বল থাকে না। আর বিকর্ষণ বল না থাকায় একে প্রশমিত করার জন্য কোনো নিউট্রন লাগে না বা থাকে না।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions