২০২৫-২৬ অর্থবছরের বাজেটের স্লোগান কী?
A 'অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার'
B 'অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা'
C 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'
D 'সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'
Solution
Correct Answer: Option C
২০২৫-২৬ অর্থবছরের বাজেট
- সংবিধানে বাজেটকে বলা হয়: বার্ষিক আর্থিক বিবরণী (Annual financial statement)।
- বাজেট প্রণয়ন করে: অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
- বাংলাদেশের অর্থবছরের সময়কাল: ১ জুলাই থেকে ৩০ জুন। (সংবিধানের ১৫২অনুচ্ছেদ)
- সংবিধানে বাজেট সংক্রান্ত অনুচ্ছেদ: ৮৭ নং অনুচ্ছেদ।
- বাংলাদেশে প্রথম বাজেট উপস্থাপন করেন তাজউদ্দীন আহমদ (৩০ জুন, ১৯৭২)।
- এ যাবত মোট বাজেট উপস্থাপন করেছেন: ১৪ জন।
একনজরে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট
- বাজেটের স্লোগান: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'
- বাজেট ঘোষণা করা হয়: ২ জুন, ২০২৫
- বাজেট পাশ হয়: ২২ জুন, ২০২৫
- বাজেট কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫
- এটি দেশের ৫৪তম বাজেট (অন্তর্বর্তীকালীন সহ ৫৫তম বাজেট)
- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১ম বাজেট
- বাজেট উপস্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (বর্তমান অর্থ উপদেষ্টা)
- ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার: মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
- পরিচালন ব্যয়: ৫ লাখ ৩৫ হাজার ৩১৭ কোটি টাকা
- উন্নয়ন ব্যয়: ২ লাখ ৪৫ হাজার ৬০৯ কোটি টাকা
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (মোট বাজেটে ২৯.১১%)
- বাজেট ঘাটতি (অনুদানসহ): ২ লাখ ২১ হাজার কোটি টাকা
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা (জিডিপির ৯%)
- জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা: ৫.৫ শতাংশ
- মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা: ৬.৫ শতাংশ
- মোট জিডিপি: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা
- অভিন্ন ভ্যাট হার: ১৫%
- বাজেটের ধরন: ঘাটতি বাজেট।