রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয় কবে ?

A ষাটের দশকের শেষ ও সত্তরের দশকের শুরুতে

B সত্তরের দশকের শেষ ও আশির দশকের শুরুতে

C আশির দশকের শুরু ও নব্বইয়ের দশকের শেষে

D নব্বই এর দশকের শুরুতে

Solution

Correct Answer: Option B

- মোহাম্মদ নুরুল কাদেরকে বাংলাদেশের গা‌র্মেন্টস শিল্পের জনক বলা হয়।
- ১৯৭৯ সালে তিনি কোরিয়ার দাইয়ু কোম্পানির সঙ্গে চুক্তি করে বাংলাদেশে প্রথম দেশ গার্মেন্টস লিমিটেড প্রতিষ্ঠা করেন।
- তার প্রতিষ্ঠিত শিল্প কারখানার হাত ধরে আজ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মহীরুহ হিসেবে আত্মপ্রকাশ করেছে। 

- মোহাম্মদ নুরুল কাদের ২ ডিসেম্বর, ১৯৩৫ জন্মগ্রহণ করেন।
- তিনি একাধারে বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশ সরকারের প্রথম সচিব, স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম সংস্থাপন সচিব, উদ্যোক্তা এবং বাংলাদেশে শতভাগ-রপ্তানীমুখী গার্মেন্টস শিল্পের জনক, ব্যাক-টু-ব্যাক লেটার অব ক্রেডিট নামের আর্থিক টুলের উদ্ভাবক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions