সমুদ্রের বিভিন্ন স্থানের লবনাক্ততা নির্দেশ করতে মানচিত্রে যে রেখা ব্যবহার করা হয় তার নাম কি?
A আইসোহেলাইন
B আইসোথার্ম
C আইসোবার
D আইসোহাইট
Solution
Correct Answer: Option A
সঠিক উত্তর: আইসোহেলাইন
- সমুদ্রের জলের লবণাক্ততার পরিমাণের তারতম্য নির্দেশ করার জন্য মানচিত্রে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয়, তাকে আইসোহেলাইন (Isohaline) বা সমলবণরেখা বলে। - 'Iso' শব্দের অর্থ সমান এবং 'Hali' শব্দের অর্থ লবণ; অর্থাৎ যে রেখা দ্বারা সমান লবণাক্ততা যুক্ত স্থানগুলোকে যুক্ত করা হয়। - আইসোহাইট (Isohyet) হলো মানচিত্রে সমপরিমাণ বৃষ্টিপাত যুক্ত স্থানগুলোকে নির্দেশকারী রেখা। - আইসোথার্ম (Isotherm) বা সমোষ্ণরেখা মানচিত্রে সমান তাপমাত্রা বিশিষ্ট স্থানগুলোকে সংযোগ করে। - আইসোবার (Isobar) বা সমচাপরেখা মানচিত্রে একই বা সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলোকে নির্দেশ করে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি, বাংলাদেশের জাতীয় অর্জন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র এবং গণমাধ্যম।