Solution
Correct Answer: Option C
⇒ ইংরেজি ‘Out of luck’ একটি Phrase বা শব্দগুচ্ছ, যা দ্বারা কোনো ব্যক্তির সাময়িক দুর্ভাগ্য বা বিপদের মুহূর্তে ভাগ্য সহায় না হওয়াকে বোঝায়।
⇒ অনুবাদের সাধারণ নিয়ম হলো, যদি মূল বাক্যটিতে কোনো Idiom বা প্রবাদধর্মী ভাব থাকে, তবে বাংলায় অনুবাদ করার সময় সমার্থক বাংলা বাগধারা ব্যবহার করা উত্তম। একে বলা হয় ভাবানুবাদ।
⇒ এখানে ‘Out of luck’ মানে হলো দুর্ভাগা অবস্থা। বাংলা ভাষায় ‘পোড়া কপাল’ একটি জনপ্রিয় বাগধারা, যার অর্থ হলো মন্দ ভাগ্য বা দুর্ভাগা।
⇒ অপশন (A) ‘তার ভাগ্য খারাপ’ বা (B) ‘সে ভাগ্যহীন’ আক্ষরিক অর্থে সঠিক মনে হতে পারে, কিন্তু ভাষার সৌন্দর্য ও ভাবগত মিলের কারণে ‘তার পোড়া কপাল’-ই হলো সর্বৎকৃষ্ট অনুবাদ।
⇒ উদাহরণস্বরূপ: কেউ লটারির টিকিট কিনল কিন্তু জিততে পারল না, তখন বলা যায়— He is out of luck (তার পোড়া কপাল)।