রিও গ্রানডে নদীটি নিয়ে কোন দুই দেশের মধ্যে বিরোধ চলছে?
A যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
B চীন ও ভারত
C ইতালি ও স্পেন
D তুরস্ক ও রাশিয়া
Solution
Correct Answer: Option A
রিও গ্রান্দে বা রিও ব্রাভো উত্তর আমেরিকার একটি নদী। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম অংশে সান হুয়ান পর্বতমালায় উৎপত্তি লাভ করে মোটামুটি দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে প্রথমে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রবেশ করেছে এবং তার পর টেক্সাস অঙ্গরাজ্য ও মেক্সিকোর মধ্যে প্রায় ২১০০ কিলোমিটার দীর্ঘ সীমানা নির্ধারণ করেছে। রিও গ্রান্দের মোট দৈর্ঘ্য প্রায় ৩,১০০ কিলোমিটার। এটি উত্তর আমেরিকার দীর্ঘতম নদীগুলির একটি, কিন্তু অগভীর বলে বাণিজ্যিক নৌপরিবহনের উপযোগী নয়। মেক্সিকোতে নদীটি রিও ব্রাভো নামে পরিচিত।