Solution
Correct Answer: Option B
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’-তে এটি প্রথম প্রচার হয়। ১৯৭১-এর ৭ মার্চে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া সেই দৃপ্ত ভাষণ নিয়ে গুণী নির্মাতা ফাখরুল আরেফীন নির্মাণ করেছেন তথ্যচিত্র ‘দ্য স্পিচ’। এই ছবিতে রয়েছে বঙ্গবন্ধুর সেই ভাষণের প্রস্তুতিপর্ব, সামরিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া ও গণমাধ্যমের ভূমিকা এবং অজানা ঘটনা—যেভাবে ভাষণটি রক্ষা করা গেল। এতে রয়েছে সাক্ষাৎকার, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, পুনঃচিত্রায়ণ ও পেপার ফুটেজ।
অন্যদিকে-
ওরা ১১ জন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর প্রথম চলচ্চিত্র। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এই ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষনের কিছু অংশ দেখানো হয়েছে।