ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু প্রথম কবে গ্রেপ্তার হন?

A ২১ ফেব্রুয়ারি, ১৯৫২

B ১৫ ফেব্রুয়ারি, ১৯৪৮

C ১১ মার্চ, ১৯৪৭

D ১১ মার্চ,১৯৪৮

Solution

Correct Answer: Option D

ভাষা আন্দোলন: ১৯৪৮ এর গুরুত্তপুর্ণ ঘটনাবলী-
1. ২৩/২৫ ফেব্রুয়ারির পাকিস্তানের করাচিতে গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের প্রথম আনুষ্ঠানিক দাবি উত্থাপন করেন। কিন্তু তা প্রত্যাখাত হয়। 
- ২৩ ফেব্রুয়ারির পক্ষে বাংলাদেশের ইতিহাস ১৯০৫-১৯৭১; ড. আবু মো: দেলোয়ার হোসেন। 
- ২৫ ফেব্রুয়ারির পক্ষে বাংলাদেশ রাজনীতি সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন (১৭৫৭-২০১৮); হারুন-অর-রশিদ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৯ম-১০ম শ্রেণিএবং পৌরনীতি ও সুশাসন (২য় পত্র); প্রফেসর মো: মোজাম্মেল হক।

2. ২৬ ও ২৯ ফেব্রুয়ারির রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়।

3. ২৯ ফেব্রুয়ারির পূর্ব বাংলায় ১৪৪ ধারা জারি করে।

4. ১১ মার্চ, ১৯৪৮ সালে নবগঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থেকে অধ্যক্ষ আবুল কাশেম “বাংলা ভাষা দাবি দিবস” ঘোষণা দেয় এবং ধর্মঘট আহ্বান করে।

5. ১২ মার্চ, ১৯৪৮ সালে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়।

6. ১৬ মার্চ, ১৯৪৮ সালে বঙ্গবন্ধু মুক্তি পান। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সঙ্গে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর ৮ দফা চুক্তি হয়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions