অপারেশন জ্যাকপট কি?

A র‍্যাবের সন্ত্রাসী ধরার অভিযান

B নাৎসি বাহিনীর অভিযান

C ভারতীয় কমান্ডোর কাশ্মিরে অভিযান

D বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোর অভিযান

Solution

Correct Answer: Option D

- অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন।
- এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন।
- এ অপারেশন ১৯৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়।
- এতে পাকবাহিনীর ২৬ টি নৌযান ধ্বংস হয়।
- মোট ১৪৮ জন নৌ-কমান্ডো চারটি গ্রুপে ভাগ হয়ে এ অপারেশনে অংশ নেয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions