- বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো ‘চর্যপদ’। - চর্যাপদের আদি কবি বা প্রথম পদকর্তা হলেন লুইপা। - ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, লুইপার জন্মকাল ৭৩০ থেকে ৮১০ সালের মধ্যে, যা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের অন্তর্ভুক্ত। - ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। - ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা ২৩ জন এবং ড. সুকুমার সেনের মতে ২৪ জন। - চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা কাহ্নপা (১৩টি পদ)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।