Solution
Correct Answer: Option A
⇒ সঠিক উত্তর: নিষেধ।
⇒ বাংলা ব্যাকরণে 'ষত্ব বিধান' অনুযায়ী কিছু শব্দে কোনো নিয়ম ছাড়াই স্বভাবতই 'ষ' হয়, যেমন: আষাঢ়, মহিষ, পাষাণ।
⇒ কিন্তু 'নিষেধ' শব্দটি গঠিত হয়েছে 'নি' উপসর্গের পর 'সেধ' ধাতু যুক্ত হয়ে।
⇒ ব্যাকরণের নিয়ম হলো—ই-কারান্ত উপসর্গের পর দন্ত্য-স পরিবর্তিত হয়ে মূর্ধন্য-ষ হয়। যেহেতু এটি নিয়মের মাধ্যমে হয়েছে, তাই এটি স্বভাবত 'ষ' হওয়া শব্দ নয়।