পল্লীকবি জসীম উদ্দীনের জন্মস্থান-

A গোপালগঞ্জ

B ফরিদপুর

C পিরোজপুর

D বিক্রমপুর

Solution

Correct Answer: Option B

- জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস- ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান- আম্বিকাপুর)।
- প্রকৃত নাম- মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা।
- ছদ্মনাম- জমীরউদ্দিন মোল্লা।
- ১৯২১ সালে 'মোসলেম ভারত' পত্রিকায় 'মিলন গান' কবিতাটি প্রকাশিত হয়। এটি তাঁর প্রথম প্রকাশিত কবিতা।
- বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে 'কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার' প্রদান করে। প্রথম এ পুরস্কার পান কবি নির্মলেন্দু গুণ।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি ডি.লিট (১৯৬৯) ও একুশে পদক (১৯৭৬) পান।
- তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর কবরের পাশে সমাহিত করা হয়।

• তাঁর নাটকসমূহঃ
'বেদের মেয়ে' (১৯৫১): এটি গীতিনাট্য।
'পদ্মাপাড়' (১৯৫০), 'মধুমালা' (১৯৫১)[মধুমালা নামে কাজী নজরুল ইসলামের একটি নাটক আছে], 'পল্লীবধূ' (১৯৫৬), 'গ্রামের মায়া' (১৯৫৯), বাঁশের বাঁশি।

• তাঁর কাব্যগ্রন্থসমূহঃ
'রাখালী'
'নক্সীকাঁথার মাঠ' (১৯২৯)
'সূচয়নী' (১৯৬১)
'সোজন বাদিয়ার ঘাট' (১৯৩৪)
'এক পয়সার বাঁশি' (১৯৫৬)
'বালুচর' (১৯৩০),
'ধানক্ষেত' (১৯৩৩),
'রূপবতী' (১৯৪৬),
'মা যে জননী কান্দে' (১৯৬৩),
'মাটির কান্না' (১৯৫৮),
'সকিনা' (১৯৫৯)।

• তাঁর বিখ্যাত কবিতাসমূহঃ
'কবর', 'আসমানী', 'রাখাল ছেলে' (রাখালী), 'নিমন্ত্রণ' (ধানক্ষেত), 'মুসাফির' (বালুচর), 'চাষার ছেলে', 'পল্লীজননী'।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions