‘হুমায়ূন নামা' রচয়িতা কে?

A কাজী নজরুল ইসলাম

B গুলবদন বেগম

C ফররুখ আহমদ

D আবুল ফজল

Solution

Correct Answer: Option B

- হুমায়ুননামা গুলবদন বেগম রচিত হুমায়ুনের ইতিহাস সম্বন্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান উৎস গ্রন্থ।
- হুমায়ুননামা ফারসি ভাষায় রচিত।
- কিন্তু মূলগ্রন্থে ফারসি ও তুর্কি শব্দাবলির মিশ্রণ ছিল।
- গুলবদনের গ্রন্থের একমাত্র কপিটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে । 
- এ.এস বেভারীজ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছেন।

- বাবুর-এর কন্যা গুলবদন ১৫২৩ খ্রিস্টাব্দের দিকে জন্মগ্রহণ করেন।
- হুমায়ুনের সিংহাসনে আরোহণকালে শাহজাদী ছিলেন প্রায় আট বছর বয়সী।
- জনৈক চাঘতাই মুগল খিজর খাওয়াজা খানের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল এবং তাঁর বিবরণ হতে প্রতীয়মান হয় যে, গুলবদন ছিলেন সুশিক্ষিতা ও প্রতিভাময়ী।
- গুলবদন ছিলেন গ্রন্থ ও জ্ঞানের অনুরাগী।

- হুমায়ুনের মৃত্যুর পর তিনি আকবর-এর কাছ থেকে সুরক্ষা ও সম্মান লাভ করেন।
- ১৫৭৫ খ্রিস্টাব্দে তিনি মক্কায় হজ্জ পালন করেন।
- ভারতে ফিরে আসার পর ১৬০৩ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তাঁর মৃত্যু হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions