Solution
Correct Answer: Option A
- মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় "স্বাধীন বাংলা বেতারকেন্দ্র " ।
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয়েছিল চট্টগ্রামের কালুরঘাটে।
- স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল ‘চরমপত্র’ ও ‘জল্লাদের দরবার’।
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 'চরমপত্র' অনুষ্ঠানের উপস্থাপক ও Script লেখক ছিলেন 'চরমপত্র' খ্যাত এম. আর আক্তার মুকুল।
- এই বেতারকেন্দ্র হতে চরমপত্র, রণাঙ্গন কথিকা, রক্ত স্বাক্ষর, মুক্তিবাহিনীর জন্য প্রচারিত অনুষ্ঠান অগ্নিশিখা, দেশাত্ববোধক গান প্রচারিত হতো।
- জল্লাদের দরবার-এ জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র ও পাশবিক আচরণকে তুলে ধরা হতো।
- 'জল্লাদের দরবার' নাটক রচনা ও প্রযোজনা করেন - কল্যাণ মিত্র।
- এছাড়াও তিনি 'মীর জাফরের রোজনামচা' নামক আরেকটি নাটক রচনা করেন।