পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়জাত ভূমির আকৃতি কিরূপ থাকে?

A গিরিসংকট

B নদীপ্রপাত

C ভি আকৃতি

D বর্তুলাকার গর্ত

Solution

Correct Answer: Option C

- নদীর ক্ষয়কার্যের ফলে ভূ-পৃষ্ঠে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে এবং এর মাধ্যমে বিভিন্ন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়।
- বিশেষত, পার্বত্য এলাকায় নদীর ক্ষয়কার্য অত্যন্ত সক্রিয় থাকে।
- নদীর ক্ষয়জাত ভূমিরূপ বিভিন্ন প্রকারের হয়ে থাকে।

এর মধ্যে উল্লেখযোগ্য ভূমিরূপগুলি হল:
১. ‘ভি’ আকৃতির উপত্যকা (V-shaped Valley),
২. জলপ্রপাত (Waterfall),
৩. গিরিসংকট (Ravine),
৪. গিরিখাত (Gorge),
৫. নদীপ্রপাত (Rapid),
৬. নদীর বাঁক (Meanders),
৭. বর্তুলাকার গর্ত (Pot Holes) ইত্যাদি।

‘ভি’ আকৃতির উপত্যকা:
- পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে ‘ভি’ আকৃতির উপত্যকা গঠিত হয়
- এসব অঞ্চলে শিলা সাধারণত কঠিন হওয়ায়, নদীর প্রবাহের গতি খুব বেশি থাকে।
- এ কারণে নদী পার্শ্বিক ক্ষয়ের তুলনায় তলদেশের ক্ষয় বেশি করে।
- সময়ের সাথে, উপত্যকার মধ্যভাগ গভীরভাবে ক্ষয়ে গিয়ে ক্রমশ ইংরেজি 'V' অক্ষরের মতো আকৃতি ধারণ করে।
- এজন্য এই উপত্যকাকে ‘ভি’ আকৃতির উপত্যকা বলা হয়।
- পরবর্তীতে, পার্শ্বিক ক্ষয়ের হার বাড়ার সাথে সাথে উপত্যকা ক্রমে প্রশস্ত হয়ে ওঠে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
ব্যাচ-১/পরীক্ষা- ৫৭
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী
পরিবেশ ইস্যু ও কূটনীতি: পরিবেশ বিষয়ক দিবস, সম্মেলন, কনভেনশন (পেইজ: ২৩০-২৪১)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৫২
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ২১
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
সাপ্তাহিক প্রবাহ- ৯৭
কোর্স নামঃ সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
টপিকসঃ
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions