কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের কী কর্তা বলে?

A প্রযোজক কর্তা

B মুখ্য কর্তা

C প্রযোজ্য কর্তা

D ব্যতিহার কর্তা

Solution

Correct Answer: Option D

- বাক্যে যখন দুটি কর্তা একত্রে এক জাতীয় কাজ বা ক্রিয়া সম্পাদন করে, তখন তাদের ব্যতিহার কর্তা বলে।
- এটি কর্তৃকারকের বা কর্তার একটি প্রকারভেদ।

• উদাহরণ: বাঘে-মোষে এক ঘাটে জল খায়। রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত।

• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- প্রযোজক কর্তা: মূল কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে কোনো কাজে নিয়োজিত করে কাজটি সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে (যেমন: মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন)।
- মুখ্য কর্তা: যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে, তাকে মুখ্য কর্তা বলে (যেমন: ছেলেরা ফুটবল খেলছে)।
- প্রযোজ্য কর্তা: মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে (যেমন: মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন - এখানে 'শিশুকে' প্রযোজ্য কর্তা)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 87
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
সমাস
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions