Correct Answer: Option A
তৎসম শব্দের অতিশায়নঃ
১. দুয়ের মধ্যে অতিশায়ন : তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে ‘তর’ এবং বহুর মধ্যে ‘তম’ প্রত্যয় যুক্ত হয়ে থাকে। যেমন : গুরু-গুরুতর-গুরুতম।
২. বহুর মধ্যে অতিশায়ন : বহুর মধ্যে অতিশায়নে তুলনীয় বস্তুর উল্লেখ না করেও ‘তম’ প্রত্যয় যুক্ত হতে পারে। যেমন : মেঘনা বাংলাদেশের দীঘর্তম নদী।
৩. দুয়ের মধ্যে তুলনায় অতিশায়ন ( ঈয়স-প্রত্যয় ও ইষ্ঠ-প্রত্যয়) : তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনায় ঈয়স-প্রত্যয় এবং বহুর মধ্যে তুলনায় ইষ্ঠ-প্রত্যয় যুক্ত হয়। বাংলায় সাধারণত ঈয়স-প্রত্যয়ান্ত শব্দগুলো ব্যবহৃত হয় না।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions