আবুল কাশেম ফজলুল হক বাঙালি আইনজীবী, লেখক এবং সংসদ সদস্য ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন,
তার মধ্যেঃ
- কলকাতার মেয়র (১৯৩৫),
- অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭-১৯৪৩),
- পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী (১৯৫৪),
- পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫),
- পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬-১৯৫৮) অন্যতম।
যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম।