পানি ভর্তি বালতির ওজন ১২ কেজি, বালতি অর্ধেক ভর্তি অবস্থায় এর ওজন ৭ কেজি হলে খালি বালতির ওজন কত?

A ১ কেজি

B ২ কেজি

C ৩ কেজি

D ৪ কেজি

Solution

Correct Answer: Option B

প্রশ্নমতে,
বালতি + সম্পূর্ণ পানি = ১২ কেজি ..... (i)
বালতি + ১/২ পানি = ৭ কেজি ..... (ii)

(i) নং সমীকরণ থেকে (ii) নং সমীকরণ বিয়োগ করে পাই,
(বালতি + সম্পূর্ণ পানি) - (বালতি + ১/২ পানি) = ১২ - ৭ কেজি
বা, ১/২ পানি = ৫ কেজি
বা, সম্পূর্ণ পানি = ৫ × ২ কেজি
∴ সম্পূর্ণ পানি = ১০ কেজি

আমরা জানি,
খালি বালতির ওজন = (বালতি + সম্পূর্ণ পানি) - সম্পূর্ণ পানির ওজন
= ১২ - ১০ কেজি
= ২ কেজি
সুতরাং, খালি বালতির ওজন ২ কেজি।

বিকল্প সমাধান (শর্টকাট টেকনিক):
অর্ধেক পানির ওজন = পানি ভর্তি বালতির ওজন - অর্ধেক পানি ভর্তি বালতির ওজন
= ১২ - ৭ = ৫ কেজি
সুতরাং, সম্পূর্ণ পানির ওজন = ৫ × ২ = ১০ কেজি।
∴ খালি বালতির ওজন = পানি ভর্তি বালতির ওজন - সম্পূর্ণ পানির ওজন
= ১২ - ১০ = ২ কেজি
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 86
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
General Knowledge
পরিবেশ সম্মেলন: স্টকহোম সামিট, ধরিত্রী সম্মেলনসমূহ, COP সমূহ, ব্ল্যাক সেপ্টেম্বর।
চুক্তিসমূহ: প্যারিস চুক্তিসমূহ, ডেটন চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি এবং বিভিন্ন অস্ত্র চুক্তি, জেনেভা কনভেনশন।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Number, Gender
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions