১০ মিলিমিটার = কত?

A ১ ডেসিমিটার

B ১ সেন্টিমিটার

C ১ কিলোমিটার

D ১ মিটার

Solution

Correct Answer: Option B

আমরা জানি,
মিটারের পরিমাপের ক্ষেত্রে এককগুলো হলো -
মিলিমিটার (mm)
সেন্টিমিটার (cm)
ডেসিমিটার (dm)
মিটার (m)
ডেকামিটার (dam)
হেক্টোমিটার (hm)
কিলোমিটার (km)

এখানে নিচ থেকে উপরের দিকে প্রতি এক ঘরের জন্য ১০ গুণ করে বাড়ে।
অর্থাৎ, ১০ মিলিমিটার = ১ সেন্টিমিটার
১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার
১০ ডেসিমিটার = ১ মিটার
সুতরাং, ১০ মিলিমিটার = ১ সেন্টিমিটার

শর্টকাট টেকনিক:
একটি জনপ্রিয় ছড়ার মাধ্যমে এই এককগুলো মনে রাখা যায়:
"কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে"
এখানে,
মিলিবে = মিলিমিটার
শান্তি = সেন্টিমিটার
যেহেতু মিলিমিটারের ঠিক আগের ঘরটি সেন্টিমিটার এবং আমরা জানি ছোট একক থেকে ঠিক তার বড় এককে যেতে ১০ দিয়ে ভাগ করতে হয়।
তাই, ১০ মিলিমিটার = (১০ ÷ ১০) সেন্টিমিটার = ১ সেন্টিমিটার
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions