একটি স্কুলে ছাত্র-ছাত্রীর অনুপাত ৩:৪। ছাত্র অপেক্ষা ছাত্রী সংখ্যা ১২০ জন বেশি হলে সেই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত জন?

A ৮৪০

B ৪২০

C ৩৬০

D ১৮০

Solution

Correct Answer: Option A

মনে করি,
ছাত্র সংখ্যা = ৩ক জন
এবং ছাত্রী সংখ্যা = ৪ক জন
প্রশ্নমতে,
৪ক - ৩ক = ১২০
বা, ক = ১২০
অতএব,
ছাত্র সংখ্যা = (৩ × ১২০) জন = ৩৬০ জন
ছাত্রী সংখ্যা = (৪ × ১২০) জন = ৪৮০ জন
সুতরাং,
মোট শিক্ষার্থীর সংখ্যা = (৩৬০ + ৪৮০) জন
= ৮৪০ জন।

বিকল্প পদ্ধতি (শর্টকাট):
ছাত্র ও ছাত্রীর অনুপাতের পার্থক্য = ৪ - ৩ = ১ ভাগ
প্রশ্নে বলা আছে, এই ১ ভাগ সমান ১২০ জন।
মোট শিক্ষার্থীর অনুপাত = ৩ + ৪ = ৭ ভাগ
যেহেতু ১ ভাগ = ১২০ জন
সুতরাং, ৭ ভাগ = ১২০ × ৭ = ৮৪০ জন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions